জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ চার দিন পর উদ্ধার করেছে নাটোরের পুলিশ। তবে তাঁর ক্যামেরাটি এখনো উদ্ধার করা যায়নি। রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার শরীফুল হক।
পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সিটের নিচে একটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যান। সেখানে ব্যাগ খুলে ল্যাপটপ পেয়ে বিষয়টি ছেলেকে জানান।
এদিকে সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ চুরির খবর দেখে অমল সাহা বিষয়টি ছেলেকে জানান। রোববার রাতে তাঁর ছেলে অন্তর পুলিশকে ল্যাপটপ পাওয়ার তথ্য দেন। পরে পুলিশ নাটোর শহরের কাপুড়িয়া পট্টিতে নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ল্যাপটপ উদ্ধারের বিষয়টি পর্যটক কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। এ জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।
অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা
ল্যাপটপ ও ক্যামেরাসহ পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তাকারী এবং তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত করার পর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়।
পুলিশ জানায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি রেখে টাকা তুলতে যান কিরিল ল্যান্ডার উইবার। ফিরে এসে তিনি ওই ব্যক্তিকে আর পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় অভিযোগ করেন। এরপর থানায় বসে তাঁর কান্নার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!