ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন এলাকা দখলে নেওয়ার পর ঐতিহাসিক এডেন শহরের দিকে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। তাদের ঠেকাতে এবং দখল করা এলাকা পুনরুদ্ধারে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সেনাবাহিনী জানিয়েছে, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানো হয়েছে। এতে ১৭৩ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।
সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি সোমবার (১৬ নভেম্বর) জানান, ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযানের আওতায় এসব হামলা চালানো হয়। হামলার মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি কামান হামলা, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-নুজাইলি বলেন, এসব হামলায় হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং বিভিন্ন দুর্গও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, ‘পপুলার রেজিস্ট্যান্স’-এর সহায়তায় সরকারি বাহিনী তাইজ, মারিব ও আল-জউফ প্রদেশে হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টেও সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
সেনাবাহিনীর দাবি, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তবে বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে।
এর আগে যুদ্ধক্ষেত্রে সরকারি জোটের বাহিনী বেশ কয়েকবার বিপর্যয়ের মুখে পড়ে। হুথিদের হামলার মুখে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি কৌশলগত অবস্থান থেকেও তাদের সরে যেতে হয়েছে। এখন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেন রক্ষায় নতুন করে অবস্থান নিচ্ছে তারা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। এতে সরকারি সেনাদের বেশ কয়েকটি অবস্থান ছেড়ে দিতে হয়েছে। ফলে এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার পথে ইয়েমেন
সামরিক উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। দেশটির পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করেছে। এতে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার বিধান রাখা হয়েছে।
বিল অনুযায়ী, হুথিদের কর্মকাণ্ড, তাদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার তথ্য অনুযায়ী, হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের বিধানও রাখা হয়েছে।
এ ছাড়া হুথিদের সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন স্থাপন ও আন্তর্জাতিক নৌ চলাচলকে লক্ষ্যবস্তু করার মতো অপরাধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
আইনটি এখন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দিলে এটি আইনে পরিণত হবে।
এদিকে এডেনের দিকে হুথিদের অগ্রযাত্রা অব্যাহত থাকলে ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!