রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পরপরই রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বরে টেকনিক্যালগামী সড়কের ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর-১ এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক আলামিন জানান, যাত্রী নামানোর জন্য বাসটি বাসস্ট্যান্ডে থেমেছিল। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে ওঠা দুর্বৃত্তরা গানপাউডারজাতীয় পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়।
আগুন লাগার পর বাসে থাকা চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
পুলিশ আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। আগুন দেওয়ার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!