ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। এ উপলক্ষে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কাসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আমন্ত্রিত দেশগুলো হলো—ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনাই।
বিএনপির সূত্র জানায়, দলের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হবে। তাঁদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এই প্রথমবারের মতো বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে উন্মুক্ত স্থানে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তার মিত্ররা ২১২টি আসনে জয় পেয়েছে। জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে এবং শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!