কোন সংবাদ পাওয়া যায়নি
১৮ জুলাই, ২০২৬
জাতীয়
স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
১৮ জুলাই, ২০২৬
জাতীয়
খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে বর্ধিত ভাতার হার কার্যকর হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১৫ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
১৮ জুলাই, ২০২৬
জাতীয়
দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১৮ জুলাই প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে।

১৮ জুলাই, ২০২৬
জাতীয়
আজ ১৮ জুলাই। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে পালিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে দেশ। রাজধানীসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
১৮ জুলাই, ২০২৬
জাতীয়
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাত কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার ১৮ জুলাই সহকারী কারা মহাপরিদর্শক এআইজি মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ জুলাই, ২০২৬
জাতীয়
বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
১৭ জুলাই, ২০২৬
জাতীয়
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।